অ অব্যগ্র অব্যগ্র [ abyagra ] বিণ. ব্যগ্র বা ব্যাকুল নয় এমন; ব্যস্ত নয় এমন; শান্ত, ধীর। [সং. ন + ব্যগ্র]। বি. অব্যগ্রতা।
অ অভিজন অভিজন [ abhi-jana ] বি. ১. কুল, বংশ; গোত্র; ২. উঁচু বংশ, কৌলীন্য; ৩. জন্মভূমি। [সং. অভি + √ জন্ +অ]। বিণ. অভিজাত।
অ অব্যক্ত অব্যক্ত [ abyakta ] বিণ. ১. প্রকাশ করা হয়নি বা প্রকাশিত হয়নি এমন (অব্যক্ত বেদনা); ২. অস্পষ্ট; ৩. অজ্ঞাত; ৪. সূক্ষ্ম। বি. (দর্শ.) পরমাত্মা, পরব্রহ্ম; সাংখ্যের মূল প্রকৃতি। [সং. ন + ব্যক্ত]।
অ অব্ধি অব্ধি [ abdhi ] বি. সমুদ্র। [সং. অপ্ + √ ধা + ই]। অব্ধিজিত্–বিণ. সমুদ্রকে জয় করেছে এমন। অব্ধিতট–বি. সমুদ্রের তীরভূমি।