অভিজ্ঞা

অভিজ্ঞা [ abhijñā ] বি. ১. প্রথম জ্ঞান; প্রথম উপলব্ধি; ২. স্মৃতি। অভিজ্ঞাত–বিণ. চিহ্নের দ্বারা জ্ঞাত, কোনো চিহ্ন বা নিদর্শনের দ্বারা কোনো কিছু মনে রাখা হয়। অভিজ্ঞানপত্র–বি. পরিচয়পত্র, identity card.

অভিজ্ঞতা

অভিজ্ঞতা–বি. কোনো ঘটনা বা বিষয়ের সঙ্গে আগে পরিচয় থাকা বা সেই সূত্রে অর্জিত জ্ঞান; জ্ঞান; দক্ষতা।

অব্যবধান

অব্যবধান [ abyaba-dhāna ] বি. ব্যবধান বা দূরত্বের অভাব, দূরত্বহীনতা; নৈকট্য, সামীপ্য, immediacy. (বিরল) বিণ. ব্যবধানহীন, সংলগ্ন, সন্নিহিত, immediate. [সং. ন + ব্যবধান]।

অভিজ্ঞ

অভিজ্ঞ [ abhijña ] বিণ. সমস্ত কিছু জানে এমন, বহুদর্শী; জ্ঞানী; কোনো বিষয়ে দক্ষতা বা জ্ঞান লাভ করেছে এমন (অভিজ্ঞ চিকিত্সক)। [সং অভি + √ জ্ঞা +অ]। অভিজ্ঞতা–বি. কোনো ঘটনা বা বিষয়ের সঙ্গে আগে পরিচয় থাকা বা সেই সূত্রে অর্জিত জ্ঞান; জ্ঞান; দক্ষতা।

অব্যতিক্রমী

অব্যতিক্রমী–বিণ. ব্যতিক্রম হিসাবে গণ্য নয় এমন; ব্যতিক্রমহীন।

অভিজাত

অভিজাত [ abhi-jāta ] বিণ. উঁচু বংশে জন্ম এমন, সদ্ বংশ (অভিজাত সম্প্রদায়, অভিজাত পরিবার); খানদানি (অভিজাত পল্লি); ধনী। [সং. অভি + জাত]। অভিজাততন্ত্র–বি. উচ্চবংশীয় ধনিকসম্প্রদায় দ্বারা দেশ বা রাজ্যশাসন, aristocracy.

অভিজিত্

অভিজিত্ [ abhi-jit ] বিণ. বিজয়ী। বি. নক্ষত্রবিশেষ, Vega. [সং. অভি √ জি + ক্বিপ্]।

অব্যতিক্রম

অব্যতিক্রম [ abyati-krama ] বি. ব্যতিক্রমের অভাব, ব্যতিক্রমহীনতা। [সং. ন + ব্যতিক্রম]। অব্যতিক্রমী–বিণ. ব্যতিক্রম হিসাবে গণ্য নয় এমন; ব্যতিক্রমহীন।

অভিজাততন্ত্র

অভিজাততন্ত্র–বি. উচ্চবংশীয় ধনিকসম্প্রদায় দ্বারা দেশ বা রাজ্যশাসন, aristocracy.