অব্যবস্হিত

অব্যবস্হিত [ abyabashita ] বিণ. অস্হির; সদা পরিবর্তনশীল (অব্যবস্হিতচিত্ত)। [সং. ন + ব্যবস্হিত]। অব্যবস্হিতচিত্ত–বিণ. মতি স্হির নেই এমন।

অভিধান

অভিধান [ abhi-dhāna ] বি. ১. শব্দকোষ, শব্দার্থকোষ, dictionary; ২. নাম, পরিচয়; ৩. উক্তি। [সং. অভি + √ ধা + অন]। অভিধানকার–বি. অভিধান রচনাকারী। অভিধানতত্ব–বি. অভিধানসম্পর্কিত কিংবা অভিধানের রচনাসম্পর্কিত ভাবনাচিন্তা।

অব্যবস্হা

অব্যবস্হা [ abyabashā ] বি. সুষ্ঠু ব্যবস্হার অভাব, শৃঙ্খলার অভাব, বেবন্দোবস্ত; গোলযোগ; অরাজকতা (দেশে তখন চরম প্রশাসনিক অব্যবস্হা)। [সং. ন + ব্যবস্হা]।  অব্যবস্হ–বিণ. ব্যবস্হাহীন, বিশৃঙ্খল; গোলযোগপূর্ণ; অস্হির।

অভিধা

অভিধা [ abhidhā ] বি. ১. নাম, সংজ্ঞা; উপাধি; ২. শব্দের যে শক্তির দ্বারা তার মূল অর্থ বোঝা যায়। [সং. অভি + √ ধা + অ]।

অব্যবস্হ

অব্যবস্হ–বিণ. ব্যবস্হাহীন, বিশৃঙ্খল; গোলযোগপূর্ণ; অস্হির।

অভিতপ্ত

অভিতপ্ত [ abhi-tapta ] বিণ. ১. আগুনে তপ্ত বা গরম হয়েছে এমন; ২. দুঃখিত। [সং. অভি + তপ্ত]।

অব্যবসায়ী

অব্যবসায়ী (-য়িন্)–বি. বিণ. চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন।

অভিজ্ঞাত

অভিজ্ঞাত–বিণ. চিহ্নের দ্বারা জ্ঞাত, কোনো চিহ্ন বা নিদর্শনের দ্বারা কোনো কিছু মনে রাখা হয়।

অব্যবসায়

অব্যবসায় [ abyabasāỷa ] বি. চর্চা অভ্যাস বা অনুশীলনের অভাব; অভিজ্ঞতার অভাব; উদ্যোগ বা উদ্যমের অভাব; অনধিকার। [সং. ন + ব্যবসায়]। অব্যবসায়ী (-য়িন্)–বি. বিণ. চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন।