অব্যবহিত

অব্যবহিত [ abyaba-hita ] বিণ. ব্যবধানহীন; দূরত্ব নেই এমন; সংলগ্ন, সন্নিহিত, পিঠাপিঠি। [সং. ন + ব্যবহিত]। অব্যবহিত পরে–ক্রি-বিণ, ঠিক পরেই, অল্পক্ষণ পরেই। অব্যবহিত পূর্বে–ক্রি-বিণ, ঠিক আগে, অল্পক্ষণ আগে।

অভিনন্দন

অভিনন্দন [ abhi-nandana ] বি. আনন্দ প্রকাশের দ্বারা বা প্রশংসাবাদের দ্বারা সম্মান জানানো; সংবর্ধনা; আনন্দের সঙ্গে গৌরবের স্বীকৃতি জানানো। [সং. অভি + √ নন্দ্ +  অন]। অভিনন্দনপত্র–বি. সম্মানজ্ঞাপনের জন্য রচিত পত্র, মানপত্র। অভিনন্দিত–বিণ. বন্দিত, প্রশংসার দ্বারা সম্মানিত।

অব্যবহৃত

অব্যবহৃত–বিণ. ব্যবহার করা হয়নি এমন, কাজে লাগানো হয়নি এমন; নতুন।

অভিধেয়

অভিধেয় [ abhi-dhēỷa ] বিণ. দ্যোতক, বোধক। বি. শব্দ উচ্চারণ করলে যে বস্তুকে বোঝায়, প্রতিপাদ্য বা উদ্দিষ্ট অর্থ; নাম, সংজ্ঞা। [সং. অভি + √ ধা + য]।

অব্যবহার্য

অব্যবহার্য–বিণ. ব্যবহার করার পক্ষে অযোগ্য, ব্যবহার করা যায় না এমন, কাজের নয় এমন।

অভিধানতত্ব

অভিধানতত্ব–বি. অভিধানসম্পর্কিত কিংবা অভিধানের রচনাসম্পর্কিত ভাবনাচিন্তা।

অব্যবহার

অব্যবহার [ abyaba-hāra ] বি. ব্যবহার বা প্রয়োগের অভাব; কাজে না লাগানো। [সং. ন + ব্যবহার]। অব্যবহার্য–বিণ. ব্যবহার করার পক্ষে অযোগ্য, ব্যবহার করা যায় না এমন, কাজের নয় এমন। অব্যবহৃত–বিণ. ব্যবহার করা হয়নি এমন, কাজে লাগানো হয়নি এমন; নতুন।