অব্যর্থ [ abyartha ] বিণ. কখনো ব্যর্থ হয় না এমন (অব্যর্থ টিপ, অব্যর্থ নিশানা); অমোঘ (অব্যর্থ ওষুধ)। [সং, ন+ব্যর্থ]। অব্যর্থ নিশানা, অব্যর্থ লক্ষ্য–বি. যে নিশানা লক্ষ্য বা টিপ ব্যর্থ হয় না।
অব্যয় [ abyaỷa ] বিণ. ক্ষয় নেই এমন, ক্ষয়হীন; লয়প্রাপ্ত হয় না এমন; অবিনাশী; পরিবর্তনহীন। বি. ১. ব্রহ্ম; ২. (ব্যাক.) লিঙ্গ কিংবা কারক ভেদে যে শব্দের কোনো রূপান্তর বা পরিবর্তন হয় না। [সং, ন+ব্যয়]।
অব্যভিচার [ abyabhi-cāra ] বি. ব্যভিচার বা ব্যতিক্রমের অভাব, অস্খলন, অচ্যুতি; স্হিরতা, দৃঢতা। [সং. ন+ব্যভিচার]। অব্যভিচারী (রিন্)–বিণ. ব্যভিচার করে না এমন অবৈধ কাজ করে না এমন; নিয়মনিষ্ঠ; দৃঢ, স্হির, অবিচল।