অভিনিবিষ্ট

অভিনিবিষ্ট [ abhinibişţa ] বিণ. মনোনিবেশ করেছে এমন, মনোযোগী; আগ্রহী। বি. অভিনিবেশ।

অব্যাপার

অব্যাপার [ abyāpāra ] বি. অকাজ, বাজে কাজ; যে ব্যপারে অভিজ্ঞতা নেই। [সং. ন + ব্যাপার]।

অব্যাজে

অব্যাজে–ক্রি-বিণ. অবিলম্বে, শীঘ্র;  অকপটে, সরলভাবে।

অব্যাজ

অব্যাজ [ abyāja ] বি. ব্যাজ বা ছলের অভাব, অকপটতা, সরলতা। বি. অকপট; দ্রুত, অবিলম্ব। [সং. ন + ব্যাজ]। অব্যাজে–ক্রি-বিণ. অবিলম্বে, শীঘ্র;  অকপটে, সরলভাবে।

অভিনেয়

অভিনেয়–বিণ. অভিনয়যোগ্য; অভিনয় করা হবে এমন।

অভিনেত্রী

অভিনেত্রী [ abhinētrī ] বিণ. বি. স্ত্রী. অভিনয়কারিনী।

অব্যাখ্যা

অব্যাখ্যা [ abyākhyā ] বিণ. ব্যাখ্যা করা হয়নি এমন, বর্ণনা করা বা বিবৃত করা হয়নি এমন। [সং. ন + ব্যাখ্যাত]।

অভিনেতা

অভিনেতা, অভিনেতৃ [ abhinētā ] বিণ. বি. অভিনয়কারী।

অব্যাকুল

অব্যাকুল [ abyākula ] বিণ, ব্যাকুলতাহীন, অস্হির নয় এমন; স্হির, শান্ত। [সং. ন + ব্যাকুল]