অ অব্যূঢান্ন অব্যূঢান্ন–বি. আইবুড়ো ভাত, বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ অন্নগ্রহণ অনুষ্ঠান।
অ অব্যূঢ অব্যূঢ [ abyūḍh ] বিণ. অবিবাহিত, বিয়ে হয়নি এমন। [সং. ন + ব্যূঢ]। স্ত্রী. অব্যূঢা। অব্যূঢান্ন–বি. আইবুড়ো ভাত, বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ অন্নগ্রহণ অনুষ্ঠান।
অ অভিন্ন অভিন্ন [ abhinna ] বিণ. ১. ভিন্ন বা আলাদা নয় এমন; একই প্রকারের, সমান (অভিন্নহৃদয়); ২. ভেদ করা বা ছিন্ন করা হয়নি এমন, অচ্ছিন্ন। [সং. ন + ভিন্ন]। বি. অভিন্নতা, অভিন্নত্ব।
অ অব্যুত্পন্ন অব্যুত্পন্ন [ abyut-panna ] ১. ব্যুত্পন্ন নয় এমন অর্থাত্ ব্যুত্পত্তিহীন (অব্যুত্পন্ন শব্দ); ২. পাণ্ডিত্যহীন; অশিক্ষিত। [সং. ন+ + ব্যুত্পন্ন]।
অ অভিনিবেশ অভিনিবেশ [ abhi-nibēśa ] বি. মনোনিবেশ, মনোযোগ, একাগ্রতা (অভিনিবেশ সহকারে পাঠ করা)। [সং. অভি + নিবেশ]। অভিনিবিষ্ট–বিণ. মনোনিবেশ করেছে এমন, মনোযোগী; আগ্রহী।
অ অব্যাহত অব্যাহত [ abyāhata ] বিণ, বাধা নেই এমন, অবাধ ব্যাঘাতহীন (অব্যাহত শাস্ত্রচর্চা, অব্যাহত অর্থব্যয়); অপ্রতিহত (অব্যাহত গতি); অব্যর্থ। [সং. ন + ব্যাহত]। অব্যাহতি–বি. রেহাই, নিস্তার, মুক্তি, নিষ্কৃতি (বিপদ থেকে অব্যাহতি)।