অভিবাদক

অভিবাদক–বিণ. বি. অভিবাদনকারী, নমস্কার করে বা সম্মান প্রদর্শন করে এমন (লোক)। স্ত্রী. অভিবাদিকা।

অব্রাহ্মণ

অব্রাহ্মণ [ abrāhmaņa ] বি. বিণ. ব্রাহ্মণের চেয়ে নিচু (ব্যক্তি বা জাতি); নিকৃষ্ট ব্রাহ্মণ; (বিরল) ব্রাহ্মণ ভিন্ন অন্য জাতি। [সং. ন + ব্রাহ্মণ]।

অভিবাদন

অভিবাদন [ abhi-bādana ] বি. শ্রদ্ধা দেখানো, সম্মান দেখানো, নমস্কার জ্ঞাপন, বন্দনা। [সং. অভি + √ বদ্ + ণিচ্ + অন]। অভিবাদক–বিণ. বি. অভিবাদনকারী, নমস্কার করে বা সম্মান প্রদর্শন করে এমন (লোক)। স্ত্রী. অভিবাদিকা। অভিবাদ্য–বিণ. অভিবাদনের উপযুক্ত, অভিবাদনের যোগ্য।

অব্রাহ্মণ্য

অব্রাহ্মণ্য [ abrāhmaņya ] বিণ. বি. ব্রাহ্মণের অযোগ্য; ব্রাহ্মণের করা উচিত নয় এমন কাজ। [সং. ন. + ব্রহ্মণ্য]।

অব্রতী

অব্রতী (-তিন্)–বিণ. ব্রতহীন; উপনয়ন হয়নি এমন।

অভিবন্দনা

অভিবন্দনা [ abhi-bandanā ] বি. সংবর্ধনা; প্রণতি, পূজা (‘চিরসুন্দরের অভিবন্দনা’)। [সং. অভি + সং অভি + বন্দনা]।

অব্রত

অব্রত [ abrata ] বিণ. ১. ব্রত গ্রহণ করেনি এমন, ব্রতহীন; ২. উপনয়ন হয়নি এমন। [সং. ন + ব্রত]। অব্রতী (-তিন্)–বিণ. ব্রতহীন; উপনয়ন হয়নি এমন।

অভিপ্রেত

অভিপ্রেত–বিণ. চাওয়া হয়েছে এমন, উদ্দিষ্ট (তাঁর অসম্মান আমার অভিপ্রেত নয়)।

অভিপ্রায়

অভিপ্রায় [ abhi-prāỷa ] বি. ১. ইচ্ছা; উদ্দেশ্য; মতলব, অভিসন্ধি; ২. অর্থ, তাত্পর্য। [সং. অভি + প্র + √ ই + অ]। অভিপ্রেত–বিণ. চাওয়া হয়েছে এমন, উদ্দিষ্ট (তাঁর অসম্মান আমার অভিপ্রেত নয়)।