অভগ্ন

অভগ্ন [ abhagna ] বিণ. ভাঙেনি এমন, অটুট (অভগ্ন তট); আস্ত, গোটা; পূর্ণ (অভগ্ন রাশি)। [সং. ন + ভগ্ন]।

অভক্ষণীয়

অভক্ষণীয়, অভক্ষ্য [ abhakşaņīỷa, abhakşya ] বিণ. ভক্ষণ করার বা খাওয়ার যোগ্য নয় এমন, খাওয়া উচিত নয় এমন; আহার করা অর্থাত্ খাওয়া নিষিদ্ধ এমন;  অখাদ্য। [সং. ন + ভক্ষ্য, ন + ভক্ষণীয়]।

অভক্ত

অভক্ত–বিণ. ১. ভক্ত বা অনুরাগী নয় এমন; ২. ভক্তিহীন, শ্রদ্ধাহীন; ৩. বিভক্ত নয় এমন; ৪. খাওয়া হয়নি এমন, অভুক্ত।

অভিবাদ্য

অভিবাদ্য–বিণ. অভিবাদনের উপযুক্ত, অভিবাদনের যোগ্য।

অভক্তি

অভক্তি [ abhakti ] বি. ১. ভক্তির অভাব, ভক্তিহীনতা; অশ্রদ্ধা; ২. ঘৃণা (অভক্তি নিয়ে খাওয়া)। [সং. ন + ভক্তি]। অভক্ত–বিণ. ১. ভক্ত বা অনুরাগী নয় এমন; ২. ভক্তিহীন, শ্রদ্ধাহীন; ৩. বিভক্ত নয় এমন; ৪. খাওয়া হয়নি এমন, অভুক্ত।