অভ্যাগম

অভ্যাগম, অভ্যাগমন [ abhyāgama, abhyāgamana ] বি. সামনে বা কাছে আসা, উপস্হিতি। [সং. অভি + আগম, + আগমন]।

অভ্যাগত

অভ্যাগত [ abhyāgata ] বিণ. অভিমুখে অর্থাত্ কোনো কিছুর দিকে এসেছে এমন; সমীপে আগত; অতিথিরূপে আগত। বি. অতিথি, নিমন্ত্রিত ব্যাক্তি (অতিথি-অভ্যাগতদের দেখাশুনা  করা)। [সং অভি + আগত]।

অভ্যর্হণ

অভ্যর্হণ [ abhyarhaņa ] বিণ. ১. সম্মাননা; ২. সংবর্ধনা; ৩. পূজা। [সং. অভি + অর্হণ]।

অভ্যস্ত

অভ্যস্ত [ abhyasta ] বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। বি. অভ্যাস।

অভ্যার্হিত

অভ্যার্হিত [ abhyārhita ] বিণ. সম্মানিত; সংবর্ধিত; পূজিত। [সং. অভি + √ অর্হ্ +ত]।

অভিভব

অভিভব, অভিভাব, অভিভূতি [ abhi-bhaba, abhi-bhāba, abhi-bhūti ] বি. ১. পরাজয় (ধর্মের কাছে অধর্মের অভিভব); ২. অপমান; ৩. ভাবাবেশ, ব্যাকুলতা; বিহ্বলতা (স্নায়বিক অভিভূতি)। [সং. অভি + √ ভূ + অ, তি]।

অভিব্যপ্ত

অভিব্যপ্ত–বিণ. পরিব্যপ্ত, সমগ্রভাবে বিস্তৃত। বি. অভিব্যপ্তি।

অভব্যতা

অভব্যতা–বি. অভদ্রতা, অশিষ্টতা, সৌজন্যের অভাব।

অভিব্যপ্তি

অভিব্যপ্তি [ abhi-byapti ] বি. সম্যক বিস্তৃতি, পুরোপুরি ছড়িয়ে থাকা। [সং. অভি + ব্যপ্তি]। অভিব্যপ্ত–বিণ. পরিব্যপ্ত, সমগ্রভাবে বিস্তৃত।

অভব্য

অভব্য [ abhabya ] বিণ. অভদ্র, শিষ্টতাহীন; সৌজন্য বা ভদ্রতা জানে না এমন। বি. ১. অমঙ্গল, অকল্যাণ; ২. দুভার্গ্য। [সং. ন + ভব্য]। অভব্যতা–বি. অভদ্রতা, অশিষ্টতা, সৌজন্যের অভাব।