অভ্যাস
অভ্যাস [ abhyāsa ] বি. ১. সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; ২. ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত–বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্)–বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত–বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।