অভ্যুদয়

অভ্যুদয় [ abhyudaỷa ] বি. ১. উদ্ভব; প্রকাশ (‘তিমির বিদার উদার অভ্যুদয়’: রবীন্দ্র); ২. উন্নতি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য; ৩. উত্সব। [সং. অভি + উদয়]।  অভ্যুদিত–বিণ. উদিত; প্রকাশিত; অভ্যুত্থান ঘটেছে এমন; অভ্যুদয় ঘটেছে এমন।

অভিমন্যু

অভিমন্যু [ abhi-manyu ] বি. ১. অর্জুন ও সুভদ্রার পুত্র, উত্তরার স্বামী, পরীক্ষিতের পিতা; ২. (বৈ. সা.) রাধার স্বামী আয়ান ঘোষ। [সং. অভী (নির্ভয়) + মন্যু]।

অভ্যুত্থিত

অভ্যুত্থিত–বিণ. উত্থিত, উঠেছে এমন; উদিত। বি. অভ্যুত্থান।

অভিমত

অভিমত [ abhi-mata ] বি. মত, মতামত; উদ্দেশ্য, অভিপ্রায়। বিণ. অনুমোদিত; উদ্দেশ্য বা ইচ্ছা অনুসারে করা হয়েছে এমন, উদ্দিষ্ট, অভীষ্ট। [সং. অভি +  মত]।

অভ্যুত্থান

অভ্যুত্থান [ abhyutthāna ] বি. ১. উত্থান, ওঠা; উন্নতি; উদয় (চেতনার অভ্যুত্থান); ২. বিদ্রোহ (সামরিকবাহিনীর অভ্যুত্থান, সশস্ত্র অভ্যুত্থান)। [সং. অভি +  উত্থান]। অভ্যুত্থিত–বিণ. উত্থিত, উঠেছে এমন; উদিত।

অভ্রাতৃক

অভ্রাতৃক [ abhrātŗka ] বিণ. ভ্রাতৃহীন, ভাই নেই এমন। [সং. ন + ভাতৃ + ক]।

অভ্যাহার

অভ্যাহার [ abhyāhāra ] বি. লুন্ঠন, বলপূর্বক হরণ; আক্রমণ, হামলা। [সং. অভি + আ + √ হৃ + অ]। অভ্যাহৃত–বিণ. লুন্ঠিত, বলপূর্বক হরণ করা হয়েছে এমন, কেড়ে নেওয়া হয়েছে এমন; আক্রান্ত।

অভিভূত

অভিভূত [ abhi-bhūta ] বিণ. ১. বিহ্বল (আনন্দে, বিস্ময়ে বা আতঙ্কে অভিভূত); ২. আবিষ্ট, আচ্ছন্ন (ধর্মবুদ্ধি অভিভূত); ৩. পরাজিত; আক্রান্ত। [সং. অভি +  √ ভূ + ত]। বি. অভিভূততা, অভিভূতি।

অভ্যাহৃত

অভ্যাহৃত–বিণ. লুন্ঠিত, বলপূর্বক হরণ করা হয়েছে এমন, কেড়ে নেওয়া হয়েছে এমন; আক্রান্ত। বি. অভ্যাহার।