অভিমুখ
অভিমুখ [ abhi-mukha ] বি. সম্মুখ; দিক, উদ্দেশ (গুরুজনের অভিমুখে, সমুদ্রাভিমুখে)। বিণ. সম্মুখীন (প্রান্তরাভিমুখ গুহা); কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর (গৃহাভিমুখ বালকের দল)। [সং. অভি + মুখ]। অভিমুখী (-খিন্)–বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত (সমুদ্রাভিমুখী নদী)। অভিমুখীন–বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর, অভিমুখী। বি. অভিমুখীনতা।
অভ্যুদাহরণ
অভ্যুদাহরণ [ abhyudāharaņa ] বি. বিরুদ্ধ উদাহরণ, প্রতিকূল দৃষ্টান্ত; বিরুদ্ধপক্ষের যুক্তি বা উদাহরণ। [সং. অভি + উদাহরণ]।
অভিমান
অভিমান [ abhi-māna ] বি. ১. অহংকার, গর্ব, দেমাক (আভিজাত্যের অভিমান); ২. প্রিয়জনের উপেক্ষা কিংবা অনাদরের জন্য ক্ষোভ বা মনোবেদনা; উপেক্ষা বা অনাদরের জন্য সাময়িক দুঃখ (‘সব রাগ অভিমান হঠাত্ ভুলিয়া গেলাম’: শরত্)। [সং. অভি + মান]। অভিমানী (-নিন্)–বিণ. বি. অভিমানকারী; গর্বিত; অতিরিক্ত আত্মমর্যাদাসম্পন্ন। স্ত্রী. অভিমানিনী।