অভ্র–বি. ১. আকাশ (অভ্রংলিহ উচ্চতা); ২. মেঘ; ৩. একরম খনিজ ধাতু, mica. [সং. অপ্ + √ ভৃ + অ অভ্র্ + অ] অভ্রংলিহ, অভ্রভেদী (-দিন্) –বিণ. আকাশ স্পর্শ করে এমন, আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রংলিহ উচ্চাশা, অভ্রভেদী পর্বত)। অভ্রচ্ছায়া–বি. মেঘের ছায়া। অভ্রনীল–বিণ. আকাশের মতো নীল (অভ্রনীল বস্ত্র)।