অভিযোগ্য

অভিযোগ্য–বিণ. অভিযোগ করা য়ায এমন, নালিশ করার বা মামলা করার যোগ্য, actionable (স.প.)।

অভ্রান্তি

অভ্রান্তি–বি. ভ্রান্তির অভাব; ভুলের অভাব। বিণ. অভ্রান্ত।

অভ্রান্ত

অভ্রান্ত [ abhrānta ] বিণ. ভুল নয় এমন; ভুল হবার নয় এমন (অভ্রান্ত শাস্ত্রবাক্য); নির্ভুল, সঠিক; ভুল করে না এমন। [সং. ন + ভ্রান্ত]। অভ্রান্ত লক্ষ্য–বি. অব্যর্থ লক্ষ্য বা টিপ; স্হির লক্ষ্য। বিণ. যার লক্ষ্য অভ্রান্ত। অভ্রান্তি–বি. ভ্রান্তির অভাব; ভুলের অভাব।

অভিযোক্তা

অভিযোক্তা, অভিযোক্তৃ–বিণ. বি. নালিশ বা দোষারোপ করে এমন (ব্যক্তি), বাদী; ফরিয়াদি।

অভ্রক

অভ্রক [ abhraka ] বি. অভ্রধাতু, অভ্র, আভ। [সং. অভ্র +ক]।

অভিযান

অভিযান [ abhi-yāna ] বি. (দেশ জয়, দেশ আবিষ্কার, শত্রু দমন, অজানাকে জানা ইত্যাদি উদ্দেশ্যে) সদলবলে যাত্রা (নিরক্ষতার বিরুদ্ধে অভিযান, এভারেষ্ট জয়ের অভিযান,  সমুদ্র অভিযান, আলেকজান্ডারের অভিযান)। [সং. অভি + √ যা + অন]।

অভিযাত্রা

অভিযাত্রা–বি. পর্যটন, অভিযান; পর্যটনে বা অভিযানে বেরিয়ে পড়া।