অভিলাষ [ abhi-lāşa ] বি. ১. বাসনা, কামনা, ইচ্ছা; লোভ; ২. অনুরাগ। [সং. অভি + √ লষ্ + অ]। অভিলষণীয়–বিণ. কামনা বা বাসনার যোগ্য, স্পৃহণীয়। অভিলষিত–বিণ. বাঞ্ছিত, প্রার্থিত, চাওয়া হয়েছে এমন। অভিলাষী (-ষিন্)–বিণ. ইচ্ছুক, কামনা করে এমন, পেতে চায় এমন। স্ত্রী. অভিলাষিণী।