অমনোনয়ন

অমনোনয়ন [ amanō-naỷana ] বি. পছন্দের অভাব; মনোনিত না করা; পছন্দ না করা। [সং. ন + মনোনয়ন]। বিণ. অমনোনীত।

অমনুষ্যত্ব

অমনুষ্যত্ব–বি. মনুষ্যত্বের অভাব; অমানুষের মতো বা পশুর মতো আচরণ।

অভিলাষী

অভিলাষী (-ষিন্)–বিণ. ইচ্ছুক, কামনা করে এমন, পেতে চায় এমন। স্ত্রী. অভিলাষিণী।  

অমনি

অমনি, অম্‌নি [ amani, amni ] বিণ. ক্রি-বিণ. ১. ওইরকম (অমনি গুছিয়ে রাখো, অমনি সুন্দর); ২. অকারণে (ওখানে অমনি যাচ্ছি); ৩. শুধু হাতে (কুটুমবাড়ি  অমনি যেয়ো না); ৪. খালি গায়ে (অমনি গায়ে থেকো না); ৫. শুধু, কেবল (অমনি ভাত খাওয়া যায়?); ৬. অবলম্বনহীন (খুঁটি ছাড়া চালাখানা কি অমনি থাকতে পারে ?);  ৭. বিনামূল্যে (‘অমনি নেব কিনে’: রবীন্দ্র);  ৮. তত্ক্ষণাত্ (অমনি আমি উঠে বসলাম বিছানায়; ‘অমনি চারিধারে নয়ন উঁকি মারে’: রবিন্দ্র); ৯. বিনা আয়াসে, পরিশ্রম ছাড়াই (পরীক্ষায় অমনি পাশ হয় না)। [তু. অমন]। অমনি অমনি–ক্রি-বিণ. বিনা করণে (অমনি অমনি তোমায় মারল? অমনি অমনি কেউ শাস্তি পায় না।) অমনি একরকম–বিশেষ ভালোও নয় মন্দও নয়,...

অভিলষিত

অভিলষিত–বিণ. বাঞ্ছিত, প্রার্থিত, চাওয়া হয়েছে এমন।

অমনুষ্য

অমনুষ্য [ amanuşya ] বি. মনুষত্বহীন ব্যাক্তি; কাপুরুষ বা ভীরু ব্যাক্তি; পশুস্বভাব ব্যক্তি। [সং. ন + মনুষ্য]। অমনুষ্যত্ব–বি. মনুষ্যত্বের অভাব; অমানুষের মতো বা পশুর মতো আচরণ।

অমনধারা

অমনধারা–বিণ. (কথা) ওইরকম (অমনধারা কথা বোলো না)।

অভিলষণীয়

অভিলষণীয়–বিণ. কামনা বা বাসনার যোগ্য, স্পৃহণীয়।