অমন্ত্র

অমন্ত্র [ amantra ] বিণ. মন্ত্রহীন, (গুরুর কাছে) মন্ত্র নেয়নি এমন। বি. মন্ত্রের অভাব; যা মন্ত্র নয়। বিণ. অমন্ত্রক।

অভিশঙ্কী

অভিশঙ্কী (-ঙ্কিন্)–বিণ. অবিশ্বাসী, সন্দিগ্ধ।

অভিশঙ্কিত

অভিশঙ্কিত–বিণ. আশঙ্কিত, ভীত; ভ্রান্ত। বি. অভিশঙ্কা।

অভিশঙ্কা

অভিশঙ্কা [ abhi-śańkā ] বি. ১. আশঙ্কা, ভয়; ২. সন্দেহ; ৩. ভূল, ভ্রান্তি। [সং. অভি + শঙ্কা]।

অমনোযোগী

অমনোযোগী (-গিন্)–বিণ. একাগ্র নয় এমন, মন দেয় না এমন; অন্যমনস্ক (অমনোযোগী পাঠক)। বি. অমনোযোগ।

অভিশংসন

অভিশংসন [ abhi-śaṃsana ] বি. ১. প্রকাশ্যভাবে অভিযুক্ত করা, prosecution, impeachment; ২. মিথ্যা অপবাদ। [সং. অভি + √ শংস্ + অন]।

অমনোযোগ

অমনোযোগ [ amanō-yōga ] বি. ১. মনোযোগ বা একাগ্রতার অভাব (পাঠে অমনোযোগ), অনবধানতা; ২. উপেক্ষা, অবহেলা। [সং. ন + মনোযোগ]। অমনোযোগী (-গিন্)–বিণ. একাগ্র নয় এমন, মন দেয় না এমন; অন্যমনস্ক (অমনোযোগী পাঠক)।

অভিশংসক

অভিশংসক [ abhi-śaṃsaka ] বি. ১. যে ব্যক্তি প্রকাশ্যে আদালতে অন্যকে অভিযুক্ত করে, prosecutor (স.প.); ২. মিথ্যা অপবাদ দেয় এমন ব্যক্তি। [সং. অভি + √ শংস্ + অক]।

অমনোনীত

অমনোনীত [ amanō-nīta ] বিণ. নির্বাচিত করা হয়নি অমন, পছন্দ করা হয়নি এমন, অপছন্দ, বেছে নেওয়া হয়নি এমন। [সং. ন + মনোনীত]। বি. অমনোনয়ন।