অমর

অমর [ amara ] বিণ. মরে না এমন, মৃত্যুহীন, চিরজীবী; অবিনশ্বর; অক্ষয়, চিরস্মরণীয় (অমর কীর্তি)। বি. দেবতা। [সং. ন + মর]। অমরতা, অমরত্ব–বি. মৃত্যুহীনতা, চিরস্হায়িত্ব (‘লভিয়াছে অমরতা এ মর ধরায়’: নবীন)। অমরধাম, অমরলোক–বি. ১. যেখানে মৃত্যু নেই, দেবলোক, স্বর্গ; ইন্দ্রপুরী; ২. পরলোক।

অভিষেক

অভিষেক [ abhi-şēka ] বি. অভিষিক্ত–বিণ. অভিষেক করা হয়েছে এমন; স্নান করানো হয়েছে এমন; আর্দ্র; সিঞ্চিত; (কর্মে) নিযুক্ত। বি. অভিষেক।

অমন্দ

অমন্দ [ amanda ] বিণ. ১. মন্দ বা খারাপ নয় এমন, ভালো; ২. বেগবান, দ্রুতগতিসম্পন্ন, দ্রুত যায় এমন; ৩. প্রচুর; ৪. পটু; দক্ষ; ৫. (গ্রা.) খুব খারাপ। [সং. ন + মন্দ]।

অভিষঙ্গ

অভিষঙ্গ [ abhi-şańga ] বি. ১. তীব্র আসক্তি বা অনুরাগ; ২. আলিঙ্গন; ৩. পরাজয়। [সং. অভি + √ সন্জ্ + অ]।

অমন্হরতা

অমন্হরতা–বি. দ্রুততা; দ্রুত গতি। বিণ. অমন্হর।

অভিশ্রুতি

অভিশ্রুতি [ abhi-śruti ] বি. (ভাষাতত্ত্বে) যে নিয়মে অপিনিহিতি, স্বরলোপ ও স্বরসংগতির ফলে বহু বাংলা শব্দ পশ্চিমবঙ্গের কথ্য ভাষার সংক্ষিপ্ত রূপে পরিবর্তিত হয়-যেমন, রাখিয়া > রাইখ্যা > রেখে; umlaut. [সং. অভি + শ্রুতি]।

অমন্হর

অমন্হর [ amanhara ] বিণ. মন্হর বা ধীর নয় এমন, ক্ষিপ্র, দ্রুত (অমন্হর পায়ে প্রস্হান, অমন্হর গতি)। [সং. ন + মন্হর]। অমন্হরতা–বি. দ্রুততা; দ্রুত গতি।

অভিশপ্ত

অভিশপ্ত [ abhi-śapta ] বিণ. অভিশাপ বা শাপ দেওয়া হয়েছে এমন, শাপগ্রস্ত; (আল) যার জন্য পদে পদে দুর্দশা দুঃখ ইত্যাদির শিকার হতে হয় এমন (অভিশপ্ত জীবন, অভিশপ্ত গুপ্তধন); বিপদসৃষ্টিকারী। [সং. অভি + √ শপ্ + ত]। বি. অভিশাপ।

অমন্ত্রক

অমন্ত্রক [ amantraka ] বিণ. গুরুমন্ত্র নেয়নি এমন; মন্ত্রহীন। বি. অমন্ত্রক।