অভিষ্যন্দ
অভিষ্যন্দ, অভিস্যন্দ [ abhi-şyanda, abhi-syanda ] বি. ১. ফোঁটায় ফোঁটায় পড়া, ক্ষরণ, চুঁইয়ে পড়া; জল ঝরা; জলের ধারা বা প্রবাহ; ২. আধিক্য; লোকসংখ্যার আধিক্য। [সং. অভি + √ স্যন্দ্ + অ]। অভিষ্যন্দী (-ন্দিন্)–বিণ. চুঁইয়ে পড়ছে বা ঝরছে এমন, ক্ষরণশীল; অতিরিক্ত বেড়ে গেছে এমন। অভিস্যন্দ–অভিষ্যন্দ দ্রঃ।