অ অমরাত্মা অমরাত্মা [ amarātmā ] (-ত্মন্) বি. পুণ্যশ্লোক মহাপুরুষ, চিরস্মরনীয় মহাপুরুষ। [সং. অমর + আত্মন্]।
অ অমরা অমরা১ [ amarā ] বি. ১. গর্ভস্হ নাভির সঙ্গে সংযুক্ত নাড়ীর অগ্রভাগের ফুল, গর্ভকুসুম, placenta (বি. প.); ২. জরায়ু। [সং. অমর + আ]। অমরা২ [ amarā ] বি. ১. স্বর্গ, দেবলোক; ২. ইন্দ্রপুরী। [সং. অমর + অ + আ]।
অ অভিসন্ধান অভিসন্ধান, অভিসন্ধি [ abhi-sandhāna, abhi-sandhi ] বি. গুপ্ত মতলব; গোপন (অসত্) অভিপ্রায়; কুমতলব। [সং. অভি + সন্ধান, অভি + সম্ + √ ধা + ই]।
অ অমরনাথ অমরনাথ [ amara.nātha ] বি. ১. ইন্দ্র; ২. কাশ্মীরের উত্তর-পূর্বস্হ পার্বত্য স্হান, শিবমন্দিরের জন্য হিন্দুদের কাছে যা পরমতীর্থ হিসাবে বিবেচিত।
অ অমরতরু অমরতরু [ amara.taru ] বি. পারিজাত, মন্দা, কল্পবৃক্ষ, সন্তানবৃক্ষ ও হরিচন্দন; স্বর্গের এই পাঁচটি বৃক্ষ। [সং. অমর + তরু]।