অভিসার
অভিসার [ abhi-sāra ] বি. (সংস্কৃত সাহিত্যে) পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার জন্য নায়ক-নায়িকার কোনো নির্দিষ্ট স্হানে যাওয়া; প্রিয়মিলনের জন্য দুঃখকষ্ট বরণ; (আল.) কোনো গুপ্ত উদ্দেশ্যে গোপন অভিযান (রাতের অন্ধকারে অভিসারে বেরল)। [সং. অভি + √ সৃ + অ]। অভিসারক, অভিসারী (-রিন্)–বিণ. বি. যে অভিসার করে; যে এগিয়ে যায় বা অগ্রসর হয় (পর্বতাভিসারী)। স্ত্রী. অভিসারিকা, অভিসারিণী।