অভীত

অভীত [ abhīta ] বিণ. ভীত নয় এমন, ভয় পায়নি এমন; নির্ভীক। [সং. ন + ভীত]। অভীতি–বি. নির্ভয়তা, ভয়ের অভাব।

অমর্যাদ

অমর্যাদ–বিণ. মর্যাদাহীন; সীমাহীন। বি. অমর্যাদা।

অমর্যাদা

অমর্যাদা [ amaryādā ] বি. মর্যাদা বা সম্মানের অভাব; অপমান, অনাদর; অবজ্ঞা। [সং. ন + মর্যাদা]। অমর্যাদ–বিণ. মর্যাদাহীন; সীমাহীন।

অভী

অভী, অভীক১ [ abhī, abhīka ] বিণ. নির্ভীক, ভয়হীন। [সং. ন + ভী, + ক]। অভীক২ [ abhīka ] বিণ. কামুক, লোভী। [সং. অভি + √ কিম্ + অ (নিপাতনে)]।

অভিহিত

অভিহিত [ abhi-hita ] বিণ. নামবিশিষ্ট, নামযুক্ত; সংজ্ঞাবিশিষ্ট, সংজ্ঞাপ্রাপ্ত; বলা হয়েছে এমন, উক্ত, কথিত (এই দেশ কলিঙ্গদেশ নামে অভিহিত)। [সং. অভি + √ ধা + ত]।

অভিহত

অভিহত [ abhi-hata ] বিণ. ১. আঘাত পেয়েছে এমন, আহত; ২. প্রহৃত; তাড়িত; ৩. পরাজিত; ৪. বিনষ্ট, যাকে নাশ করা হয়েছে। [সং. অভি + হত]। বি. অভিঘাত।

অমর্ত্য

অমর্ত্য [ amartya ] বিণ. ১. মর্ত্যের নয় এমন, অপার্থিব; ২. স্বর্গীয়। বি. অমর দেবতা। অমর্ত্যভুবন–বি. দেবলোক, স্বর্গ। অমর্ত্যলোক–বি. দেবলোক, স্বর্গ। [সং. ন + মর্ত্য]।