অভীষ্ট

অভীষ্ট [ abhīşţa ] বি. ১. আকাঙ্ক্ষা, অভিলাষ, ইচ্ছা; ২. আকাঙ্ক্ষিত বস্তু, যে জিনিস চাওয়া হয়েছে (এতদিনে তাঁর অভীষ্ট লাভ হল)। বিণ. আকাঙ্ক্ষিত, ঈপ্সিত, চাওয়া হয়েছে এমন, বাঞ্ছিত (অভীষ্ট লক্ষ্য)। [সং. অভি + ইষ্ট]। অভীষ্টসিদ্ধি–বি. আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া; আকাঙ্ক্ষা পূরণ।

অভীপ্সু

অভীপ্সু–বিণ. একান্তভাবে ইচ্ছু, অভিলাষী। বি. অভীপ্সা।

অভীপ্সিত

অভীপ্সিত–বিণ. একান্তভাবে বা প্রবলভাবে চাওয়া হয়েছে এমন; আকাঙ্ক্ষিত। বি. অভীপ্সা।

অভীপ্সা

অভীপ্সা [ abhīpsā ] বি. একান্ত কামনা; তীব্র আকাঙ্ক্ষা; প্রবল ইচ্ছা। [সং. অভি + ঈপ্সা]। অভীপ্সিত–বিণ. একান্তভাবে বা প্রবলভাবে চাওয়া হয়েছে এমন; আকাঙ্ক্ষিত। অভীপ্সু–বিণ. একান্তভাবে ইচ্ছু, অভিলাষী।

অমর্ষিত

অমর্ষিত, অমর্ষী (-র্ষিন্) বিণ. রাগী, ক্রোধী; ক্রোধযুক্ত, ক্রুদ্ধ।

অমর্ষ

অমর্ষ, অমর্ষণ [ amarşa, amarşaņa ] বি. ১. ক্রোধ; ২. অক্ষমা, অসহিষ্ণুতা। বিণ. ১. ক্রুদ্ধ; ২. ক্ষমাহীন। [সং. ন + √ মৃষ্ + অ, + অন]।  অমর্ষিত, অমর্ষী (-র্ষিন্) বিণ. রাগী, ক্রোধী; ক্রোধযুক্ত, ক্রুদ্ধ।

অভীতি

অভীতি–বি. নির্ভয়তা, ভয়ের অভাব। বিণ. অভীত।