অভূত

অভূত [ abhūta ] বিণ. হয়নি বা জন্মায়নি এমন; ভূত নয় এমন। [সং. ন + ভূত]। অভূতপুর্ব–বিণ. আগে কখনো ঘটেনি বা হয়নি এমন (অভূতপুর্ব ঘটনা, অভূতপূর্ব সাফল্য)।

অমলেট

অমলেট [ amalēţa ] বি. ডিম ভেজে প্রস্তুত খাবার। [ইং. omlet]।

অভূষিত

অভূষিত [ abhūşita ] বিণ. অলংকৃত বা সজ্জিত নয় এমন। [সং. ন + ভূষিত]। স্ত্রী. অভূষিতা।

অভূতপুর্ব

অভূতপুর্ব–বিণ. আগে কখনো ঘটেনি বা হয়নি এমন (অভূতপুর্ব ঘটনা, অভূতপূর্ব সাফল্য)।

অমলিন

অমলিন [ amalina ] বিণ. ১. মলিন বা ময়লা নয় এমন, পরিচ্ছন্ন; ২. নির্দোষ, নিষ্কলঙ্ক; ৩. উজ্জ্বল (অমলিন সৌন্দর্য)। [সং. ন + মলিন]।

অমলক

অমলক [ amalaka ] বি. আমলকী। [সং. অমল + ক]।

অমলধবল

অমলধবল–বিণ. সম্পূর্ণ সাদা, শুভ্র (‘অমলধবল পালে লেগেছে মন্দমধুর হাওয়া’: র. ঠা.)।

অভুক্ত

অভুক্ত [ abhukta ] বিণ. ১. খায়নি এমন, অনাহারী, উপবাসে রয়েছে এমন (নিজে অভুক্ত থেকেও অতিথিকে আপ্যায়ন করা); ২. খাওয়া হয়নি এমন (অভুক্ত খাদ্য)। [সং. ন + ভুক্ত]।

অভীষ্টসিদ্ধি

অভীষ্টসিদ্ধি–বি. আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া; আকাঙ্ক্ষা পূরণ।

অমলা

অমলা–অমলা-এর স্ত্রীলিঙ্গ।