অমা
অমা, অমাবস্যা, অমাবাস্যা [ amā, amā-basyā, amā-bāsyā ] বি. কৃষ্ণপক্ষের শেষ তিথি, যখন চাঁদকে একেবারেই দেখা যায় না। [সং. ন + √ মা + ক্কিপ্, অমা + √ বস্ + য + আ]। অমানিশা [ amāniśā ], (অশু. কিন্তু প্রচলিত) অমানিশি [ amāniśi ], অমারজনী–বি. অমাবস্যার রাত্রি, ঘোর অন্ধকার রাত্রি (‘দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে’: রবীন্দ্র)। অমাবস্যার চাঁদ–(আল.) যার দেখা পাওয়া ভার, যাকে সচরাচর দেখা যায় না।
অভেদ
অভেদ [ abhēda ] বি. ভেদ পার্থক্য বা তারতম্যের অভাব; অভিন্নতা, ঐক্য (অভেদকল্পনা)। বিণ. অভিন্ন, সদৃশ, এক রকমের; নির্বিশেষ বা তারতম্যহীন। [সং. ন + ভেদ]। অভেদাত্মা–বিণ. একাত্মা, এক মন এক প্রাণ এইরকম। অভেদী (-দিন্)–বিণ. ভেদবুদ্ধি নেই এমন, ভেদভাবহীন, সমদর্শী। অভেদ্য–বিণ. ১. ভেদ করা বা ছিদ্র করা যায় না এমন; ২. পার্থক্য নির্দেশ করা বা পৃথক করা যায় না এমন; ৩. প্রবেশ করা যায় না এমন, দুর্ভেদ্য (অভেদ্য অন্ধকার)।