অভ্যঙ্গ

অভ্যঙ্গ, অভ্যঞ্জন [ abhyańga, abhyañjana ] বি. ১. তেল বা তেলজাতীয় স্নেহপদার্থ দিয়ে মর্দন; তেল মাখা; ২. আভাং। [সং. অভি + অঙ্গ, অভি + অঞ্জন]।

অমাংসল

অমাংসল [ amāṃsala ] বিণ. শরীরে মাংস তেমন নেই এমন; কৃশ। [সং. ন + মাংসল]।

অভ্যগ্র

অভ্যগ্র [ abhyagra ] বিণ. ১. আসন্ন; নিকটবর্তী; সম্মুখবর্তী (‘হে আমার অভ্যগ্র পদধ্বনি’: শরত্); ২. সদ্য ঘটে গেছে এমন; ৩. অভিনব। [সং. অভি + অগ্র]।

অভোজ্য

অভোজ্য [ abhōjya ] বিণ. ভোজনের অর্থাত্ খাওয়ার অযোগ্য, অখাদ্য (দুর্ভিক্ষের সময় মানুষ অভোজ্য খাদ্যও খেতে বাধ্য হয়)। [সং. ন + ভোজ্য]।

অমানিশা

অমানিশা, (অশু. কিন্তু প্রচলিত) অমানিশি, অমারজনী [ amārajanī ] বি. অমাবস্যার রাত্রি, ঘোর অন্ধকার রাত্রি (‘দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে’: রবীন্দ্র)।

অভোগ্য

অভোগ্য [ abhōgya ] বিণ. ভোগ করা উচিত নয় বা ভোগ করা যায় না এমন, ভোগের অযোগ্য। [সং. ন + ভোগ্য]।

অভেদ্য

অভেদ্য–বিণ. ১. ভেদ করা বা ছিদ্র করা যায় না এমন; ২. পার্থক্য নির্দেশ করা বা পৃথক করা যায় না এমন; ৩. প্রবেশ করা যায় না এমন, দুর্ভেদ্য (অভেদ্য অন্ধকার)। বি. অভেদ।