অমানব

অমানব [ amānaba ] বি. মনুষ্যত্বহীন ব্যক্তি; কুত্সিত মানুষ; মানবেতর সত্তা অর্থাত্ মানুষ ছাড়া অন্য (দেবতা, অসুর, ইত্যাদি)। বিণ. মানুষ নেউ এমন, মানবহীন। [সং. ন + মানব]। অমানবিক–বিণ. ১. মানুষের পক্ষে স্বাভাবিক নয় এমন; ২. নিষ্ঠুর।

অভ্যর্থিত

অভ্যর্থিত–বিণ. অভ্যর্থনা করা হয়েছে এমন,  সাদরে ও সসম্মানে গৃহীত। বি. অভ্যর্থনা।

অমাননা

অমাননা [ amānanā ] বি. অসম্মান; অনাদর; অবজ্ঞা; না মানা। [সং. ন + √ মন্ + ণিচ্ + অন + আ]।

অমাত্যতন্ত্র

অমাত্যতন্ত্র–বি. অমাত্যদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্হা।

অভ্যন্তরীণ

অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক, (অশু.) আভ্যন্তরীণ–বিণ. অভ্যন্তরে বা ভিতরে আছে এমন, ভিতরের, মানসিক।

অভ্যর্থনা

অভ্যর্থনা [ abhyarthanā ] বি. ১. সংবর্ধনা; (অতিথিদের) আপ্যায়ন; সমাদরে ও সসম্মানে গ্রহণ ও আপ্যায়ন; ২. (বাংলায় অপ্র.) প্রার্থনা। [সং. অভি + √ অর্থ্ + অন + আ]। অভ্যর্থনা সভা, অভ্যর্থনা সমিতি–বি. অভ্যর্থনা করার জন্য গঠিত সভা বা সমিতি, reception committee. অভ্যর্থিত–বিণ. অভ্যর্থনা করা হয়েছে এমন,  সাদরে ও সসম্মানে গৃহীত।

অমাত্য

অমাত্য [ amātya ] বি. মন্ত্রী, পরামর্শ বা মন্ত্রণা দেন যিনি। [সং. অমা + √ অত্ + য]। অমাত্যতন্ত্র–বি. অমাত্যদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্হা।

অভ্যন্তর

অভ্যন্তর [ abhyantara ] বি. ভিতর, মধ্য; অন্তর, মধ্যবর্তী স্হান (দেশের অভ্যন্তর, গৃহাভ্যন্তর)। [সং. অভি + অন্তর]। অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক, (অশু.) আভ্যন্তরীণ–বিণ. অভ্যন্তরে বা ভিতরে আছে এমন, ভিতরের, মানসিক।

অমাতৃক

অমাতৃক [ amātŗka ] বিণ. মা নেই এমন, মাতৃহীন (অমাতৃক শাবক)। [সং. ন + মাতৃ + ক]।