অমান্য

অমান্য [ amānya ] বিণ. মানবার মতো নয় এমন; অশ্রদ্ধেয়; পালন করা যায় না এমন। বি. (বাংলায় বিশেষ প্রয়োগ) লঙ্ঘন, অমাননা (আইন অমান্য আন্দোলন)। [সং. ন + মান্য]। অমান্য করা–ক্রি. বি. লঙ্ঘন করা, না মানা; অসম্মান করা।

অমানুষিক

অমানুষিক–বিণ. ১. মানুষের অসাধ্য (অমানুষিক পরিশ্রম); ২. মানুষের পক্ষে অসহ্য (অমানুষিক অত্যাচার)। বি. অমানুষিকতা।

অমানী

অমানী [ amānī ] (-নিন্) বিণ. অহংকার বা অভিমান নেই এমন; বিনয়ী। [সং. ন + মানিন্]।

অম্ভোজ

অম্ভোজ–বিণ. জলজাত। বি. ১. পদ্ম; ২. শঙ্খ; ৩. চন্দ্র।

অমানান

অমানান [ amānāna ] বিণ. মানানসই নয় এমন, মানায় না এমন। [বাং. ন + মানান (শোভনতা)]। তু. বেমানান।

অমানবিক

অমানবিক–বিণ. ১. মানুষের পক্ষে স্বাভাবিক নয় এমন; ২. নিষ্ঠুর।