অমানুষ
অমানুষ [ amānuşa ] বিণ. ১. মনুষ্যত্বহীন, মানুষের গুণ নেই এমন; পশুর মতো স্বভাববিশিষ্ট; ২. অলৌকিক, মনুষ্যাতীত। বি. মানুষ ছাড়া অন্য; মনুষ্যত্বহীন ব্যক্তি; পশুতুল্য মানুষ, স্বভাবে হীন এমন ব্যক্তি। [সং. ন + মানুষ]। অমানুষিক–বিণ. ১. মানুষের অসাধ্য (অমানুষিক পরিশ্রম); ২. মানুষের পক্ষে অসহ্য (অমানুষিক অত্যাচার)। বি. অমানুষিকতা।