অমিতাচারী

অমিতাচারী (-রিন্)–বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা।

অম্লোদ্গার

অম্লোদ্গার, অম্লোদগার [ amlōd-gāra, amlōdagāra ] বি. টক বা চোঁয়া ঢেকুর। [সং. অম্ল + উদ্গার]।

অমিতাচার

অমিতাচার–বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী।

অম্লীকৃত

অম্লীকৃত–বিণ. অম্লে পরিণত করা হয়েছে এমন, acidulated (বি. প.)। বি. অম্লীকরণ।

অমিতশক্তি

অমিতশক্তি–বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)।

অম্লীকরণ

অম্লীকরণ [ amlī-karaņa ] বি. বৈজ্ঞানিক প্রক্রিয়ায় অম্লে পরিণত করা, acidification (বি. প.)। [সং. অম্ল + ঈ + করণ]। অম্লীকৃত–বিণ. অম্লে পরিণত করা হয়েছে এমন, acidulated (বি. প.)।

অম্লান

অম্লান [ amlāna ] বিণ. ১. স্নান হয়নি বা হয় না এমন; অমলিন (অম্লান কুসুম, অম্লান সৌন্দর্য); ২. প্রফুল্ল; ৩. কুন্ঠাহীন, দ্বিধাহীন (অম্লানমুখে মিথ্যা বলা)। [সং. ন +  ম্লান]। অম্লানকুসুম–বি. যে ফুল মলিন হয় না বা হয়নি। অম্লানবদনে, অম্লানমুখে–ক্রি-বিণ. নিঃসংকোচে।