অযথা

অযথা [ ayathā ] বিণ. যথার্থ নয় বা ঠিক নয় এমন; অমূলক; সঠিক নয় এমন, অপ্রকৃত। ক্রি-বিণ. অন্যায়ভাবে; অকারণে (অযথা মিথ্যা বোলো না)। [সং. ন + যথা]।

অমিত্র

অমিত্র [ amitra ] বি. বন্ধু নয় এমন ব্যক্তি; শত্রু। বিণ. মিত্রহীন; প্রতিকূল। [সং. ন + মিত্র]। অমিত্রতা–বি. শত্রুতা; প্রতিকূলতা। অমিত্রসুদন–বি. শত্রুকে ধ্বংস করে এমন ব্যক্তি। শত্রুকে ধ্বংস করে এমন, শত্রুনিধনকারী।

অমিতাভ

অমিতাভ [ amitābha ] বি. যাঁর আভা বা জ্যোতি অমিত অর্থাত্ অত্যধিক; বুদ্ধদেব। [সং. অমিত + আভা]।

অমিত

অমিত [ amita ] বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। অমিততেজা (-তেজস্)–বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। অমিতবিক্রম–বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। অমিতবাক, অমিতবাক্, অমিতভাষী (-ষিন্)–বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। অমিতব্যয়–বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। অমিতব্যয়িতা–বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। অমিতব্যয়ী (-য়িন্)–বিণ. বেহিসাবি খরচ করে এমন। অমিতশক্তি–বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাচার–বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্)–বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা।

অযত্নজাত

অযত্নজাত, অযত্নসম্ভূত–বিণ. বিনা চেষ্টায় বা আপনা থেকেই সৃষ্টি হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন।

অযত্নকৃত

অযত্নকৃত–বিণ. বিনা চেষ্টায় করা হয়েছে এমন; অবহেলায় করা হয়েছে এমন।