অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর [ amitrākşara ] বি. অন্ত্যমিলহীন এবং যতির বাঁধাধরা নিয়মলঙ্ঘনকারী ছন্দরীতিবিশেষ। [সং. অমিত্র + অক্ষর]।
অযত্ন
অযত্ন [ ayatna ] বি. যত্নের অভাব, চেষ্টার অভাব; অবহেলা। [সং. ন + যত্ন]। অযত্নকৃত–বিণ. বিনা চেষ্টায় করা হয়েছে এমন; অবহেলায় করা হয়েছে এমন। অযত্নজাত, অযত্নসম্ভূত–বিণ. বিনা চেষ্টায় বা আপনা থেকেই সৃষ্টি হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন। অযত্নলব্ধ–বিণ. চেষ্টা না করেই পাওয়া গেছে এমন। অযত্নশীল–বিণ. নিশ্চেষ্ট; অধ্যবসায়হীন।