অ অমিশ্রিত অমিশ্রিত [ amiśrita ] বিণ. অন্যকিছু মেশানো হয়নি এমন; খাঁটি, বিশুদ্ধ; পৃথক। [সং. ন + মিশ্রিত]।
অ অযশ অযশ, (বর্জি.) অযশঃ [ ayaśa, (barji.) ayaśḥ ] বি. অপযশ, অখ্যাতি, দুর্নাম, নিন্দা। [সং. ন + যশস্]। অযশস্কর–বিণ. অখ্যাতিজনক, নিন্দা বা অপবাদ হয় এমন।
অ অমিশ্র অমিশ্র [ amiśra ] বিণ. অন্য কিছু মেশানো নয় এমন; বিশুদ্ধ, খাঁটি; পৃথক। [সং. ন + মিশ্র]। অমিশ্র রাশি–বি. (গণি.) অখণ্ড বা পূর্ণ সংখ্যা, whole number.
অ অমিশুক অমিশুক [ amiśuka ] বিণ. ১. সহজে সকলের সঙ্গে মিশতে পারে না এমন; ২. অসামাজিক। [সং. অ + মিশুক]।
অ অমিল অমিল [ amila ] বি. মিলের অভাব; বিরোধ (ভাইয়ে ভাইয়ে এই অমিল ক্ষতিকর)। বিণ. ১. মেলে না বা পাওয়া যায় না এমন, দুর্লভ (খাঁটি দুধ এখানে অমিল); ২. মিলহীন (অমিল কবিতা)। [বাং. অ + মিল]।
অ অয়ন অয়ন [ aỷana ] বি. ১. পথ; ব্যূহপথ; ২. ভূমি; ৩. গৃহ; ৪. সূর্যের গতি (উত্তরায়ণ, দক্ষিণায়ন); সূর্যের গতিপথ। [সং. √ অয়্ + অন]। অয়নমণ্ডল–বি. রাশিচক্র ও রাশিচক্রস্হ সূর্যের দৃশ্যমান গতিপথ। অয়নাংশ–বি. সূর্যের ভ্রমণপথের অংশ।