অ অমুক্ত অমুক্ত [ amukta ] বিণ. মুক্তি পায়নি এমন, মুক্তি দেওয়া হয়নি এমন; আবদ্ধ; আবৃত, ঢাকা। [সং. ন + মুক্ত]। বি. অমুক্তি।
অ অযাচনীয় অযাচনীয়, অযাচ্য [ ayācanīỷa, ayācya ] বিণ. প্রার্থনার অযোগ্য; চাওয়া যায় না বা উচিত নয় এমন। [সং. ন + যাচনীয়, যাচ্য]।
অ অমুক অমুক [ amuka ] সর্ব. বিণ. বি. অজ্ঞাতনামা বা অনির্দিষ্টনামা ব্যক্তি বা বস্তু (অমুক অমুক জায়গায় যাব, অমুকচন্দ্র দাস, অমুকটা ভালো আর অমুকটা মন্দ)। [সং. অদস + ক, নিপাতনে]।
অ অমীমাংসিত অমীমাংসিত [ amīmāṃsita ] বিণ. সমাধান হয়নি এমন; এখনও বিবেচনাধীন এমন; বিচারাধীন। বি. অমীমাংসা।
অ অমীমাংসা অমীমাংসা [ amīmāṃsā ] বি. মীমাংসার অভাব; সিদ্ধান্তের বা ফয়সালার অভাব; সমাধানের অভাব। [সং. ন + মীমাংসা]। বিণ. অমীমাংসিত।
অ অয়স অয়স, অয়স্ [ aỷasa, aỷas ] বি. লোহা। [সং. অয় + অস্]। অয়স্কঠিন–বিণ. লোহার মতো শক্ত; অত্যন্ত কঠিন বা শক্ত (‘অয়স্কঠিন ব্রত’: প্রেমেন্দ্র)। অয়স্কান্ত–বি. চুম্বক পাথর, magnet, load-stone. অয়স্কার বি. লৌহকার, কামার।