অ অমূল অমূল১ [ amūla ] অমূল্য-র কোমল রূপ। অমূল২ [ amūla ] বিণ. ১. ভিত্তিহীন; ২. মূল বা শিকড় নেই এমন। [সং. ম + মূল]। অমূলক–বিণ. ১. মূল বা শিকড় নেই এমন; ২. ভিত্তিহীন, কাল্পনিক (অমূলক ভয়, অমূলক সন্দেহ)।
অ অযাজনীয় অযাজনীয়, অযাজ্য [ ayājanīỷa, ayājya ] বিণ. যাজনের বা যজ্ঞক্রিয়ার অযোগ্য। [সং. ন + যাজনীয়, যাজ্য]। অযাজ্যযাজন–বি. শাস্ত্রবিরুদ্ধ যজ্ঞের পৌরোহিত্য, অশাস্ত্রীয় যজ্ঞের পরিচালনা। অযাজ্যযাজী (-জিন্)–বিণ. বি. অশাস্ত্রীয় যজ্ঞের পুরোহিত বা পরিচালক।
অ অমূলক অমূলক–বিণ. ১. মূল বা শিকড় নেই এমন; ২. ভিত্তিহীন, কাল্পনিক (অমূলক ভয়, অমূলক সন্দেহ)। বি. অমূল২।
অ অমূল্য অমূল্য [ amūlya ] বিণ. মূল্য দিয়ে পাওয়া যায় না এমন; এত বেশি মূল্য যে কেনা যায় না এমন; অতি মূল্যবান, মূল্য নিরুপণ করা যায় না এমন (অমূল্য উপদেশ)। [সং. ন + মূল্য]।
অ অযাচিত অযাচিত [ ayācita ] বিণ. চাওয়া হয়নি এমন (অযাচিত উপদেশ, অযাচিত দান)। [সং. ন + যাচিত]। অযাচিতভাবে–ক্রি-বিণ. না চাইতেই, আপনা থেকেই (অযাচিতভাবে উপদেশ দিয়ে গেল)।