অযাত্রা [ ayātrā ] বি. ১. যে সময়ে কোথাও যাওয়া নিষিদ্ধ; অশুভ যাত্রা (‘অযাত্রাতে নৌকো ভাসা’: রবীন্দ্র); ২. যাওয়ার মুহূর্তে যা দেখা বা শোনা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। [সং. ন + যাত্রা]। অযাত্রিক–বিণ. যাত্রার পক্ষে শুভ নয় এমন।
অমৃতি–বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?)