অযুক্ত
অযুক্ত [ ayukta ] বিণ. ১. যোগহীন, সংযোগ নেই এমন; যুক্ত নয় এমন; পৃথক; ২. যুক্তিবিরুদ্ধ, যুক্তিহীন; অনুচিত। [সং. ন + যুক্ত]। অযুক্তি–বি. ১. যোগহীনতা, সংযোগহীনতা; পার্থক্য; ২. কুযুক্তি, কুপরামর্শ; ৩. বিচারে অসংগতি; অন্যায় বা ভুল বিচার; অনৌচিত্য। অযুক্তিযুক্ত–বিণ. যুক্তিযুক্ত বা যুক্তিপূর্ণ নয় এমন, অযৌক্তিক।