অমৃত

অমৃত [ amŗta ] বি. ১. যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; ২. দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); ৩. দেবলোক, স্বর্গ;  ৪. মোক্ষ; মুক্তি। বিণ. ১. অত্যন্ত মধুর (অমৃত ফল); ২. জীবনরক্ষাকারী; ৩. অমর। [সং. ন + মৃত]। অমৃতকুণ্ডু–বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য  থাকে এমন পাত্র। অমৃতফল–বি. আম। অমৃতবল্লী–বি. গুলঞ্চ। অমৃতভাষী (-ষিন্)–বিণ. মধুরভাষী। স্ত্রী. অমৃতভাষীণী। অমৃতমন্হন–বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত  উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। অমৃতযোগ–বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। অমৃতরস–বি. সুধারস; অতি মধুর রস। অমৃতলোক–বি. দেবলোক,...

অয়েল

অয়েল [ aỷēla ] বি. তেল। [ইং. oil]। অয়েল করা ক্রি. বি. ১. যন্ত্রাদি সচল রাখার জন্য তাতে তেল দেওয়া; ২. (ব্যঙ্গে) স্তাবকতা করা। অয়েলক্লথ–বি. (সেচ. শিশুদের  বিছানায় পাতা হয় এমন) তেলা কাপড়বিশেষ, oil cloth. অয়েলপেপার–বি. তেলা কাগজবিশেষ, oil paper. অয়েলপেইন্টিং–বি. তৈলচিত্র, oil painting.  অয়েলিং–বি. (ব্যঙ্গে) তোয়াজ।

অয়ে

অয়ে [ aỷē ] অব্য. (বিরল) অয়ি -র রূপভেদ।

অয়েলক্লথ

অয়েলক্লথ–বি. (সেচ. শিশুদের  বিছানায় পাতা হয় এমন) তেলা কাপড়বিশেষ, oil cloth.

অমৃতকুণ্ডু

অমৃতকুণ্ডু–বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য  থাকে এমন পাত্র।

অযুত

অযুত [ ayuta ] বি. দশ হাজার। বিণ. য়ুক্ত নয় এমন, পৃথক। [সং. ন + যুত]।