অমেয়

অমেয় [ amēỷa ] বিণ. মাপা যায় না এমন, পরিমাপ করা যায় না এমন; স্বরূপ বোঝা যায় না এমন (অমেয় জ্ঞানশক্তি, অমেয় প্রেমভক্তি)। [সং. ন + √ মা + য]।

অমেধ্য

অমেধ্য [ amēdhya ] বিণ. ১. যজ্ঞের পক্ষে অযোগ্য বা অনুপযুক্ত এমন; ২. অপবিত্র। বি. অপবিত্র বস্তু; মল, মূত্র ইত্যাদি। [সং. ন + মেধা]।

অযোগবাহ

অযোগবাহ, অযোগবাহবর্ণ [ ayōga-bāha, ayōga-bāha barņa ] বি. যে বর্ণ অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয় না কিন্তু প্রয়োগ নির্বাহ করে, যথা অনুস্বার (ং)  ও বিসর্গ (ঃ)। [সং. অযোগ + √ বহ্ + অ + বর্ণ]।

অযোগ

অযোগ [ ayōga ] বি. ১. যোগের অভাব; বিয়োগ; বিচ্ছেদ; ২. উপযোগিতার অভাব; ৩. অশুভ যোগ। [সং. ন + যোগ]।

অমেধাবী

অমেধাবী [ amēdhābī ] (-বিন্) মেধাবী নয় এমন, স্মৃতিশক্তি নেই এমন; বুদ্ধিহীন। [সং. ন + মেধাবিন্]।