অযোধ্য

অযোধ্য [ ayōdhya ] বিণ. ১. যুদ্ধ করার অযোগ্য; ২. অজেয়, যুদ্ধে পরাজিত করা যায় না এমন। [সং. ন + যোধ্য]।

অম্বরী

অম্বরী, অম্বুরি–বিণ. অম্বর দ্বারা সুবাসিত বা সুগন্ধীকৃত (অম্বুরি তামাক)।

অযোদ্ধা

অযোদ্ধা [ ayōddhā ] বি. ১. অপটু যোদ্ধা; ২. যে ব্যক্তি যোদ্ধা নয়। [সং. ন + যোদ্ধা]।

অমোচনীয়

অমোচনীয় [ amōcanīỷa ] বিণ. মোচন করা বা দূর করা যায় না এমন। [সং. মোচনীয়]।

অয়োঘন

অয়োঘন [ aỷō-ghana ] বি. লোহার মুগুর; হাতুড়ি। [সং. অয়স্ + ঘন]।

অমোঘ

অমোঘ [ amōgha ] বিণ. ব্যর্থ হয় না এমন, অব্যর্থ; সার্থক (‘অত্যাচারের অমোঘ নিয়মে সুখী অসুখীর বিচ্ছেদ ভেঙে’: বিষ্ণু; অমোঘ ওষুধ; অমোঘ বাণী)। [সং. ন + মোঘ (=বিফল)]।

অযোগ্যতা

অযোগ্যতা–বি. যোগ্যতার অভাব;  অনুপযুক্ততা; অক্ষমতা; অকর্মণ্যতা। বিণ. অযোগ্য।

অযোগ্য

অযোগ্য [ ayōgya ] বিণ. ১. যোগ্য নয় এমন; উপযুক্ত নয় এমন; ২. অক্ষম, অকর্মণ্য; ৩. অন্যায়। [সং. ন + যোগ্য]। স্ত্রী. অযোগ্যা। অযোগ্যতা–বি. যোগ্যতার অভাব;  অনুপযুক্ততা; অক্ষমতা; অকর্মণ্যতা।

অমেরুদন্ডী

অমেরুদন্ডী [ amēru-danḍī ] (-ন্ডিন্) বিণ. মেরুদন্ড নেই এমন (অমেরুদন্ডী প্রাণী), invertebrate (বি. প.)। [সং. ন + মেরুদন্ডী]।