অম্বল

অম্বল [ ambala ] বি. ১. অম্ল, টক; ২. অম্লরোগ; ৩. টক স্বাদের ঝোল। [সং. অম্ল]।

অম্বরিষ

অম্বরিষ১ [ ambarişa ] বি. ভাজার পাত্র, যে পাত্রে চাল, মুড়ি, খই ইত্যাদি ভাজা হয়। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]। অম্বরিষ২, অম্বরীষ [ ambarişa, ambarīşa ] বি. ১. সূর্যবংশীয় জনৈক রাজা; ২. আকাশ। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]।

অযোনিজ

অযোনিজ, অযোনিসম্ভব, অযোনিসম্ভৃত–বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন; যোনী থেকে উত্পন্ন  হয়নি এমন। বি. ১. ব্রহ্মা; ২. পরমেশ্বর।

অযোনি

অযোনি [ ayōni ] বিণ. জন্মহীন। বি. যোনি ব্যতীত অন্য স্হান। [সং. ন + যোনী]। অযোনিজ, অযোনিসম্ভব, অযোনিসম্ভৃত–বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন; যোনী থেকে উত্পন্ন  হয়নি এমন। বি. ১. ব্রহ্মা; ২. পরমেশ্বর। অযোনিজা, অযোনিসম্ভবা, অযোনিসম্ভূতা–স্ত্রী. বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন। বি. ১. সীতা; ২. দ্রৌপদী।

অযোধ্যাকাণ্ড

অযোধ্যাকাণ্ড [ ayōdhyā-kāņḍa ] বি. রামায়ণের দ্বিতীয় কাণ্ড বা অধ্যায় যেখানে অযোধ্যার যুবরাজ রামের রাজ্যাভিষেক ও নির্বাসনের কাহিনী বর্ণিত আছে। [সং. অযোধ্যা + কাণ্ড]।

অম্বর

অম্বর১ [ ambara ] বি. ১. আকাশ (‘নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর’: রবীন্দ্র); ২. বস্ত্র (পীতাম্বর)। [সং. অম্ব্ + অর]। বি. শাড়ি (নীলাম্বরী)। অম্বর২ [ ambara ] বি. পাংশু বর্ণের ও ধূপের মতো দাহ্য একরকম গন্ধদ্রব্য, amber, ambergris. [ইং. amber + বাং. ই-তু. সং. অম্বর + বাং. ই]। অম্বরী, অম্বুরি–বিণ. অম্বর দ্বারা সুবাসিত বা সুগন্ধীকৃত (অম্বুরি তামাক)।

অযোধ্যা

অযোধ্যা [ ayōdhyā ] বি. প্রাচীন কোশলরাজ্যের সূর্যবংশীয় রাজাদের রাজধানী।

অম্বুরি

অম্বুরি, অম্বুরী [ amburi, amburī ] অম্বরী-র বানানভেদ। অম্বর২ দ্রঃ।