অযোনিজা

অযোনিজা, অযোনিসম্ভবা, অযোনিসম্ভূতা–স্ত্রী. বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন। বি. ১. সীতা; ২. দ্রৌপদী।

অম্বা

অম্বা১ [ ambā১. ] বি. মাতা, মা। [সং. অম্ব + অ + স্ত্রী + আ]। অম্বা২, অম্বালিকা, অম্বিকা১ [ ambā, ambālikā, ambikā ] বি. ১. দুর্গা; ২. মহাভারতে উল্লিখিত কাশীরাজের যথাক্রমে জ্যেষ্ঠা, কনিষ্ঠা ও দ্বিতীয়া কন্যার নাম। [সং. অম্ব্ + অ + আ, অম্বলা + ক + আ, অম্বা + ক + আ]। অম্বিকা২ [ ambikā ] বি. ১. জননী; ২. দুর্গা। [সং. অম্বা + (স্বার্থে) ক + আ]। অম্বিকানাথ, অম্বিকাপতি–বি. শিব।

অম্বষ্ঠ

অম্বষ্ঠ [ ambaşţha ] বি. হিন্দুশাস্ত্রমতে ব্রাহ্মণ পুরুষ ও বৈশ্যা কন্যার বিবাহের ফলে উত্পন্ন জাতি; (কারও কারও মতে) বৈদ্যবর্ণ। [সং. অম্বা + √ স্হা + অ]।