অযৌগিক

অযৌগিক [ ayaugika ] বিণ. ১. যৌগিক নয় এমন; একাধিক উপাদান দিয়ে তৈরী নয় এমন; ২. (ব্যাক.) প্রকৃতি-প্রত্যয়যোগে সিদ্ধ নয় এমন। [সং. ন + যৌগিক]।

অযৌক্তিকতা

অযৌক্তিকতা–বি. যুক্তিহীনতা, যুক্তিবিরুদ্ধতা। বিণ. অযৌক্তিক।

অয়োমল

অয়োমল [ aỷō-mala ] বি. লোহার মরচে বা জং। [সং. অয়স্ + মল]।

অম্বুজ

অম্বুজ–বিণ. জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন। বি. পদ্ম; শঙ্খ।

অম্বুদ

অম্বুদ–বিণ. জল  দেয় এমন।  বি. মেঘ।

অয়োমুখ

অয়োমুখ [ aỷō-mukha ] বি. লোহামুখ বাণ, যে বাণের মুখ বা ডগা লোহার তৈরী। বিণ. মুখ বা ডগা লোহার তৈরী এমন, লৌহময় মুখবিশিষ্ট। [সং. অয়স্ + মুখ]।

অম্বুজা

অম্বুজা–বি. অম্বুজ-এর স্ত্রীলিঙ্গ। ১. পদ্মিনী; ২. লক্ষ্মী।

অয়োময়

অয়োময় [ aỷō-maỷa ] বিণ. লৌহময়; লোহা দিয়ে তৈরী। [সং. অয়স্ + ময়ট্]।