অম্বু

অম্বু [ ambu ] বি. জল। [সং. অম্ব + উ]। অম্বুজ বিণ. জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন। বি. পদ্ম; শঙ্খ। অম্বুজা–বি. স্ত্রী. ১. পদ্মিনী; ২. লক্ষ্মী। অম্বুদ–বিণ. জল  দেয় এমন।  বি. মেঘ। অম্বুধি, অম্বুনিধি–বি. সমুদ্র। অম্বুবাচি, অম্বুবাচী–বি. জ্যৈষ্ঠ সংক্রান্তির পর অর্থাত্ আষাঢ মাসে কৃষ্ণপক্ষে মিথুন রাশিতে সূর্য যখন আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ ভোগ করে সেই তিথি  (এইসময় হিন্দু বিধবারা অগ্নিপক্ক অর্থাত্ আগুনে পাক-করা কোনো খাদ্য গ্রহন করে না)। অম্বুবাসী (-সিন্)–বিণ. জলে বাস করে এমন, জলচর। অম্বুবাহ, অম্বুবাহী (-হিন্)–বিণ. জল বহন করে এমন।   বি. মেঘ। অম্বুবিম্ব–বি. জলের বুদবুদ।

অরক্ষণীয়

অরক্ষণীয় [ arakşaņīỷa ] বিণ. রাখা বা রক্ষা করা যায় না বা অনুচিত এমন। [সং. ন + রক্ষণীয়] অরক্ষণীয়া–বি. বিণ. (স্ত্রী.) বিবাহের সময় উর্ত্তীণ হয়ে গেছে এমন (কন্যা); আর অবিবাহিতা রাখা অনুচিত এমন (কন্যা)।

অম্বুবাহ

অম্বুবাহ, অম্বুবাহী (-হিন্)–বিণ. জল বহন করে এমন।

অর

অর [ ara ] বি. চাকার পাখি অর্থাত্ যে শলাকা চাকার মাঝখানের নাভিকে পরিধির সঙ্গে যুক্ত করে, spoke. [সং. √ ঋ + অ]।

অযৌক্তিক

অযৌক্তিক [ ayauktika ] বিণ. যুক্তিযুক্ত বা যুক্তিসহ নয় এমন; যুক্তিবিরুদ্ধ (অযৌক্তিক দাবি)। [সং. ন + যুক্তি + ইক]। অযৌক্তিকতা–বি. যুক্তিহীনতা, যুক্তিবিরুদ্ধতা।

অযৌনজনন

অযৌনজনন–বি. যে জনন বা বংশবিস্তার যোনিজাত নয়,  asexual reproduction (বি.প.)।

অযৌন

অযৌন [ ayauna ] বিণ. যৌনাঙ্গসম্পর্কিত নয় এমন, asexual; যোনিজাত নয় এমন। [সং. ন + যৌন]। অযৌনজনন–বি. যে জনন বা বংশবিস্তার যোনিজাত নয়,  asexual reproduction (বি.প.)।