হাপিশ

হাপিশ [ hāpiśa ] বি. বিণ. (কথ্য) উধাত্ত, অদৃশ্য (আমার পেনটাকে কে হাপিশ করে দিল?)। [দেশি]।

হাণ্ডি

হাণ্ডি [ hāṇḍi ] বি. হাঁড়ি। [সং. হণ্ড়ী]।

হানি

হানি [ hāni ] বি. ১ নাশ (প্রাণহানি, মানহানি); ২ ক্ষতি (তাতে হানি কী?)। [সং. √ হা + তি]।

হাদিস

হাদিশ, হাদিস [ hādiśa, hādisa ] বি. ১ পরম্পরাগত হজরত মোহাম্মদের উপদেশাবলি; ২ মুসলমান ব্যবস্থাশাস্ত্র। [আ. হদীথ্]।

হাতল

হাতল [ hātala ] বি. হাত দিয়ে ধরার উপযোগী (দরজা-আলমারি-কড়াই ইত্যাদিতে সংলগ্ন) আংটা বা কড়া। [হি. হথলী]।

হাড়োল

হাড়োল [ hāḍ়ōla ] বি. নেকড়জাতীয় প্রাণীবিশেষ-এরা গৃহপালিত হাঁস-মুরগি চুরি করতে অভ্যস্ত। [দেশি]।

হাড্ডি

হাড্ডি [ hāḍḍi ] বি. (কথ্য) হাড়। [সং. হড্ড]। হাড্ডিসার বিণ. কঙ্কালসার, অতিশয় শীর্ণ।

হাডুডু

হাডুডু [ hāḍuḍu ] বি. কপাটি খেলা। [দেশি]।

হাটক

হাটক [ hāṭaka ] বি. সোনা। [সং. √ হট্(দীপ্তি) + অক]।