হাবশি

হাবশি, (বর্জি.) হাবশী [ hābaśi, (barji.) hābaśī ] বি. ১ আবিসিনিয়ার অধিবাসী; ২ কাফরি, নিগ্রো। [আ. হবশী]।

হাবড়া

হাবড়া [ hābaḍ়ā ] বিণ. অকর্মণ্য (বুড়োহাবড়া)। [তু. হাবা]।

হাব

হাব [ hāba ] বি. রমণীয় লাস্য বা বিলাসভঙ্গি। [সং. √ হ্বে + অ]। হাবভাব বি. ১ ছলাকলা; ২ চালচলন।

হাফটোন

হাফটোন [ hāpha-ṭōna ] বি. বিভিন্ন আকারের বিন্দুসহযোগে রচিত আলোকচিত্র। [ইং. half-tone]।

হাদিশ

হাদিশ, হাদিস [ hādiśa, hādisa ] বি. ১ পরম্পরাগত হজরত মোহাম্মদের উপদেশাবলি; ২ মুসলমান ব্যবস্থাশাস্ত্র। [আ. হদীথ্]।

হাতিয়ার

হাতিয়ার [ hātiẏāra ] বি. ১ হাতে বহনযোগ্য অস্ত্রশস্ত্র; ২ শিল্পকর্মের সহায় বা যন্ত্র (কারিগরের হাতিয়ার); ৩ হাতের সাহায্যে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি; ৪ (আল.) সংঘর্ষমূলক কাজের অঙ্গ বা যন্ত্র (ছাত্রসম্প্রদায় এই আন্দোলনের হাতিয়ার)। [হি. হথিয়ার]।

হাতাহাতি

হাতাহাতি [ hātā-hāti ] বি. হাত দিয়ে পরস্পর মারামারি। [হাত দ্র]।

হাতুড়ি

হাতুড়ি [ hātuḍ়i ] বি. লোহা পাথর পেরেক প্রভৃতি পিটবার বা ঠুকবার জন্য মোটা ও ভারী লোহার মাথাওয়ালা হাতে ধরে ব্যবহার করার যন্ত্রবিশেষ। [দেশি]।

হাপর

হাপর [ hāpara ] বি. (প্রধানত ধাতু গলাবার বা গরম করবার কাজে ব্যবহৃত) চুল্লিবিশেষ বা তাতে হাওয়া দেবার জন্য চামড়ার থলি, ভস্ত্রা (স্যাকরার হাপর)। [দেশি]।