হ হাভাত হাভাত [ hābhāta ] বি. ১ অন্নহীন দশা; ২ ভাগ্যহীন ব্যক্তি। [বাং. হা + ভাত]। হাভাতে বিণ. ভাতের জন্য হায় হায় করে এমন, অন্নসংস্হানহীন; অত্যন্ত লোভী।
হ হাভেলি হাবেলি, হাভেলি [ hābēli, hābhēli ] বি. ১ পাকা বাড়ি; ২ বাসস্হান; ৩ বাসগৃহের শ্রেণি, পাড়া। [আ. হবেলী]।
হ হাবেলি হাবেলি, হাভেলি [ hābēli, hābhēli ] বি. ১ পাকা বাড়ি; ২ বাসস্হান; ৩ বাসগৃহের শ্রেণি, পাড়া। [আ. হবেলী]।
হ হাবিয়া দোজখ হাবিয়া দোজখ [ hābiẏā dōjakha ] বি. (মুস.) সপ্তম নরক (‘সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া’: নজরুল)। [আ.]।
হ হাবিজাবি হাবিজাবি [ hābi-jābi ] বি. বিণ. ১ আজেবাজে বস্তু (হাবিজাবি খাওয়া); ২ তুচ্ছ; ৩ অবজ্ঞার যোগ্য (হাবিজাবি কথা)। [দেশি]।