হার্দী

হার্দী [ hārdī ] (-র্দিন্) বিণ. স্নেহযুক্ত। [সং. হার্দ + ইন্]।

হার্দিক

হার্দিক [ hārdika ] বিণ. হৃদয়সম্বন্ধীয়; হৃদ্গত; আন্তরিক। [সং. হৃদ্ + ইক]।

হার্ডল রেস

হার্ডল রেস বি. বাধা ডিঙানো দৌড়, বেড়ার বাধা ডিঙানো দৌড়।

হার্ডল

হার্ডল [ hārḍala ] বি. বাধা। [ইং. hurdle]। হার্ডল রেস বি. বাধা ডিঙানো দৌড়, বেড়ার বাধা ডিঙানো দৌড়।

হার্ট

হার্ট [ hārṭa ] বি. ১ হৃৎপিণ্ড; ২ হৃদয়, অন্তঃকরণ (লোকটার হার্ট আছে)। [ইং. heart]।

হারেম

হারেম [ hārēma ] বি. অন্তঃপুর, অন্দরমহল। [আ. হর্ম্]।

হারিকেন

হারিকেন [ hāri-kēna ] বি. ঝড়জলেও নেভে না এমন কাচের আবরণযুক্ত লণ্ঠনবিশেষ। [ইং. hurricane lantern]।

হারিদ্র

হারিদ্র [ hāridra ] বিণ. হরিদ্রাবর্ণযুক্ত। [সং. হরিদ্রা + অ]।

হারি

হারি [ hāri ] বি. হার, পরাভর। [সং. √ হৃ + ই]।

হারমোনিয়াম

হারমোনিয়াম [ hāra-mōniẏāma ] বি. রিড বা চাবি টিপে বাজাতে হয় এমন হাপরযুক্ত বাক্সের মতো বাদ্যযন্ত্রবিশেষ। [ইং. harmonium]।