হ হালাল হালাল [ hālāla ] বিণ. মুসলমান শাস্ত্রানুযায়ী পবিত্র বা বৈধ। ☐ বি. মুসলমান রীতি অনুযায়ী কণ্ঠচ্ছেদনপূর্বক পশুবধ, জবাই। [আ. হলাল্]।
হ হার্য হার্য [ hārya ] বিণ. ১ হরণযোগ্য; ২ বহনীয়; ৩ (গণি.) ভাগযোগ্য, বিভাজ্য, divisible. [সং. √ হৃ + য]।
হ হালুয়া হালুয়া [ hāluẏā ] বি. সুজি চিনি দুধ প্রভৃতি দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ, মোহনভোগ। [আ. হলবা]।